সপ্তম শ্রেণি: ইতিহাস, অধ্যায় -7 : জীবনযাত্রা ও সংস্কৃতি MCQ ও অনান্য এক নম্বরের প্রশ্নত্তোর
অধ্যায় ৭: জীবনযাত্রা ও সংস্কৃতি
(সুলতানি ও মোগল যুগ)
📖 বিষয় সূচনা ও সংক্ষেপ
মধ্যযুগে তুর্কি এবং মোগলদের আগমনের ফলে ভারতের সমাজ, ধর্ম, সাহিত্য এবং স্থাপত্যে এক বিশাল পরিবর্তন এসেছিল। প্রাচীন ভারতীয় রীতিনীতির সাথে ইসলামিক রীতির মিলনের ফলে এক নতুন ‘ইন্দো-ইসলামিক’ সংস্কৃতির জন্ম হয়।
- ধর্মীয় আন্দোলন: এই যুগে ধর্মের ভেদাভেদ ভুলে ঈশ্বরলাভের সহজ পথ হিসেবে ভক্তি আন্দোলন (কবীর, নানক, শ্রীচৈতন্যদেব, মীরাবাঈ) এবং সুফিবাদের (খাজা মইনুদ্দিন চিস্তি, নিজামুদ্দিন আউলিয়া) উদ্ভব হয়।
- ভাষা ও সাহিত্য: সংস্কৃত ও ফারসির পাশাপাশি বাংলা ভাষার প্রভুত উন্নতি হয়। কৃত্তিবাস ওঝার রামায়ণ, কাশীরাম দাসের মহাভারত এবং বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন এই সময়েরই শ্রেষ্ঠ সৃষ্টি।
- স্থাপত্য: হিন্দু ও ইসলামিক স্থাপত্য রীতির মিশেলে খিলান, গম্বুজ ও মিনারের বহুল ব্যবহার শুরু হয় (যেমন- কুতুব মিনার, তাজমহল, লালকেল্লা)।
- চিত্রকলা ও সংগীত: মোগলদের হাত ধরে মিনিয়েচার বা অনুচিত্র শিল্পের বিকাশ ঘটে এবং তানসেনের মতো শিল্পীদের অবদানে হিন্দুস্তানি সংগীত নতুন মাত্রা পায়।
📊 বিস্তারিত ও সম্ভাব্য নম্বর বিভাজন
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Annual Exam) অনুযায়ী এই অধ্যায়ের সম্ভাব্য নম্বর বিভাজন:
| প্রশ্নের ধরন | মান | সম্ভাব্য প্রশ্ন সংখ্যা | সম্ভাব্য মোট নম্বর |
|---|---|---|---|
| বহু বিকল্প ভিত্তিক (MCQ) | 1 | 2 টি | 2 |
| অতি সংক্ষিপ্ত (VSAQ) | 1 | 2 টি | 2 |
| সংক্ষিপ্ত উত্তরধর্মী (SAQ) | 2 | 1 টি | 2 |
| দীর্ঘ উত্তরধর্মী (LAQ) | 3 বা 5 | 1 টি (বিকল্পসহ আসে) | 3 বা 5 |
অধ্যায় ৭: জীবনযাত্রা ও সংস্কৃতি
(বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন)
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ):
1. ভক্তি আন্দোলনের অন্যতম সাধক শ্রীচৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেন?
- (ক) মথুরায়
- (খ) পুরীতে
- (গ) নবদ্বীপে
- (ঘ) বারাণসীতে
উত্তর দেখো
উত্তর: (গ) নবদ্বীপে
2. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- (ক) গুরু গোবিন্দ সিংহ
- (খ) গুরু নানক
- (গ) গুরু অর্জুন
- (ঘ) গুরু তেগবাহাদুর
উত্তর দেখো
উত্তর: (খ) গুরু নানক
3. সন্ত কবীরের দুই পংক্তির বা দুই লাইনের কবিতাকে কী বলা হয়?
- (ক) ভজন
- (খ) কীর্তন
- (গ) দোঁহা
- (ঘ) গজল
উত্তর দেখো
উত্তর: (গ) দোঁহা
4. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কে রচনা করেন?
- (ক) মালাধর বসু
- (খ) বিদ্যাপতি
- (গ) বড়ু চণ্ডীদাস
- (ঘ) জয়দেব
উত্তর দেখো
উত্তর: (গ) বড়ু চণ্ডীদাস
5. কৃত্তিবাস ওঝা কোন্ মহাকাব্য বাংলায় অনুবাদ করেন?
- (ক) রামায়ণ
- (খ) মহাভারত
- (গ) শ্রীমদ্ভাগবত
- (ঘ) গীতা
উত্তর দেখো
উত্তর: (ক) রামায়ণ
6. ‘পদ্মাবত’ কাব্য কে রচনা করেন?
- (ক) আমির খসরু
- (খ) আবুল ফজল
- (গ) মালিক মুহম্মদ জায়সী
- (ঘ) অল বিরুনি
উত্তর দেখো
উত্তর: (গ) মালিক মুহম্মদ জায়সী
7. মোগল সম্রাট আকবরের রাজসভার বিখ্যাত সংগীতজ্ঞ কে ছিলেন?
- (ক) বৈজু বাওরা
- (খ) তানসেন
- (গ) সুরদাস
- (ঘ) মীরাবাঈ
উত্তর দেখো
উত্তর: (খ) তানসেন
8. সুলতানি ও মোগল যুগের স্থাপত্যের একটি প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
- (ক) কেবল ইটের ব্যবহার
- (খ) খিলান ও গম্বুজের ব্যবহার
- (গ) কাঠের তৈরি ছাদ
- (ঘ) চূড়াযুক্ত মন্দির নির্মাণ
উত্তর দেখো
উত্তর: (খ) খিলান ও গম্বুজের ব্যবহার
9. বিখ্যাত ‘বুলন্দ দরওয়াজা’ কোথায় অবস্থিত?
- (ক) দিল্লিতে
- (খ) আগ্রায়
- (গ) ফতেপুর সিক্রিতে
- (ঘ) লাহোরে
উত্তর দেখো
উত্তর: (গ) ফতেপুর সিক্রিতে
10. রাজস্থানের বিখ্যাত সন্ত মীরাবাঈ কার একনিষ্ঠ ভক্ত ছিলেন?
- (ক) ভগবান রামের
- (খ) শিবের
- (গ) শ্রীকৃষ্ণের
- (ঘ) গণেশের
উত্তর দেখো
উত্তর: (গ) শ্রীকৃষ্ণের
11. সুফি সাধকদের থাকবার জায়গাকে বা আশ্রমকে কী বলা হতো?
- (ক) দরগা
- (খ) মাজার
- (গ) খানকাহ্
- (ঘ) বিহার
উত্তর দেখো
উত্তর: (গ) খানকাহ্
12. ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটি কে রচনা করেন?
- (ক) মালাধর বসু
- (খ) বৃন্দাবন দাস
- (গ) কৃষ্ণদাস কবিরাজ
- (ঘ) জয়দেব
উত্তর দেখো
উত্তর: (ক) মালাধর বসু
13. ভারতে সুফিবাদের ‘চিস্তি’ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- (ক) নিজামুদ্দিন আউলিয়া
- (খ) খাজা মইনুদ্দিন চিস্তি
- (গ) বখতিয়ার কাকী
- (ঘ) শেখ সেলিম চিস্তি
উত্তর দেখো
উত্তর: (খ) খাজা মইনুদ্দিন চিস্তি
14. মারাঠা বীর শিবাজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন?
- (ক) তুকারাম
- (খ) রামানন্দ
- (গ) রামদাস
- (ঘ) একনাথ
উত্তর দেখো
উত্তর: (গ) রামদাস
15. ‘মহাভারত’-এর শ্রেষ্ঠ ও সবচেয়ে জনপ্রিয় বাংলা অনুবাদক কে ছিলেন?
- (ক) কাশীরাম দাস
- (খ) কৃত্তিবাস ওঝা
- (গ) কবীন্দ্র পরমেশ্বর
- (ঘ) শ্রীকর নন্দী
উত্তর দেখো
উত্তর: (ক) কাশীরাম দাস
অধ্যায় ৭: জীবনযাত্রা ও সংস্কৃতি
(সুলতানি ও মোগল যুগ)
১. সত্য বা মিথ্যা নির্ণয় করো:
(i) শ্রীচৈতন্যদেব নবদ্বীপে ভক্তি আন্দোলনের প্রসার ঘটিয়েছিলেন।
উত্তর দেখো
উত্তর: সত্য
(ii) কবীরের অনুগামীদের ‘কবীবপস্থী’ বলা হতো।
উত্তর দেখো
উত্তর: সত্য
(iii) মীরাবাঈ ছিলেন বাংলার একজন বিখ্যাত বৈষ্ণব সাধিকা।
উত্তর দেখো
উত্তর: মিথ্যা (সঠিক: তিনি ছিলেন রাজস্থানের মেওয়ারের রাজবধূ)
(iv) সুফি সাধকরা যেখানে বাস করতেন তাকে ‘খানকাহ্’ বলা হতো।
উত্তর দেখো
উত্তর: সত্য
(v) কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন।
উত্তর দেখো
উত্তর: মিথ্যা (সঠিক: সুলতান ইলতুৎমিস)
(vi) ‘দ্বীন-ই-ইলাহি’ নামক ধর্মমত প্রবর্তন করেন সম্রাট ঔরঙ্গজেব।
উত্তর দেখো
উত্তর: মিথ্যা (সঠিক: সম্রাট আকবর)
(vii) যমুনা নদীর তীরে শাহজাহান বিশ্ববিখ্যাত তাজমহল নির্মাণ করেছিলেন।
উত্তর দেখো
উত্তর: সত্য
(viii) শিখ ধর্মের মূল পবিত্র গ্রন্থ হলো ‘গুরু গ্রন্থ সাহেব’।
উত্তর দেখো
উত্তর: সত্য
(ix) তানসেন ছিলেন মোগল সম্রাট শাহজাহানের রাজসভার শ্রেষ্ঠ সংগীতজ্ঞ।
উত্তর দেখো
উত্তর: মিথ্যা (সঠিক: সম্রাট আকবরের রাজসভার)
(x) সুলতান হোসেন শাহের আমলে বাংলা সাহিত্যের প্রভুত উন্নতি ঘটেছিল।
উত্তর দেখো
উত্তর: সত্য
২. শূন্যস্থান পূরণ করো:
(i) ভক্তি আন্দোলনের আদি কেন্দ্র ছিল ______ ভারত।
উত্তর দেখো
উত্তর: দক্ষিণ
(ii) সন্ত কবীরের উপদেশমূলক কবিতাগুলিকে ______ বলা হয়।
উত্তর দেখো
উত্তর: দোঁহা
(iii) শ্রীচৈতন্যদেব সকল মানুষের মধ্যে প্রেমের কথা ও ______ প্রচার করেছিলেন।
উত্তর দেখো
উত্তর: হরিনাম সংকীর্তন
(iv) দিল্লির বিখ্যাত সুফি সাধক ছিলেন শেখ ______ আউলিয়া।
উত্তর দেখো
উত্তর: নিজামুদ্দিন
(v) সুলতানি যুগে বাংলায় রামায়ণ অনুবাদ করেন পন্ডিত ______।
উত্তর দেখো
উত্তর: কৃত্তিবাস ওঝা
(vi) বাংলায় মহাভারত অনুবাদের জন্য শ্রেষ্ঠ কবি হিসেবে খ্যাত ______।
উত্তর দেখো
উত্তর: কাশীরাম দাস
(vii) বড়ু চণ্ডীদাস মধ্যযুগের বিখ্যাত কাব্য ______ রচনা করেন।
উত্তর দেখো
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন
(viii) মোগল সম্রাট শাহজাহানের তৈরি দিল্লির কেল্লাটির নাম হলো ______।
উত্তর দেখো
উত্তর: লালকেল্লা
(ix) ফতেপুর সিক্রিতে আকবর গুজরাট জয়ের স্মরণে ______ দরওয়াজা নির্মাণ করেন।
উত্তর দেখো
উত্তর: বুলন্দ
(x) আকবরের রাজসভার নবরত্নের একজন এবং বিখ্যাত গায়ক ছিলেন মিঞা ______।
উত্তর দেখো
উত্তর: তানসেন
(xi) ইন্দো-ইসলামীয় স্থাপত্যের প্রধান দুটি বৈশিষ্ট্য হলো খিলান ও ______।
উত্তর দেখো
উত্তর: গম্বুজ
(xii) রাজস্থানের মেওয়ারের রানা পরিবারের বধূ ছিলেন সন্ত ______।
উত্তর দেখো
উত্তর: মীরাবাঈ
(xiii) মোগল আমলে ছোটো ছোটো ছবি আঁকার যে রীতির উদ্ভব হয় তাকে ______ বলা হয়।
উত্তর দেখো
উত্তর: অনুচিত্র (Miniature)
(xiv) গুরু নানকের প্রচারিত সহজ ধর্মমতকে কেন্দ্র করে গড়ে ওঠে ______ ধর্ম।
উত্তর দেখো
উত্তর: শিখ
(xv) সুফি কথাটি এসেছে আরবি শব্দ ‘সুফ’ থেকে যার অর্থ হলো ______।
উত্তর দেখো
উত্তর: পশম
অধ্যায় ৭: জীবনযাত্রা ও সংস্কৃতি
(অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – মান: ১)
৩. অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSA):
1. শ্রীচৈতন্যদেব কোন্ ধর্মীয় আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন?
উত্তর দেখো
উত্তর: ভক্তি আন্দোলনের (বৈষ্ণব ধর্ম)।
2. শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর দেখো
উত্তর: গুরু গ্রন্থসাহেব বা আদি গ্রন্থ।
3. সন্ত কবীরের উপদেশের সংকলন কী নামে পরিচিত?
উত্তর দেখো
উত্তর: বীজক।
4. ‘দোঁহা’ কী?
উত্তর দেখো
উত্তর: সন্ত কবীরের লেখা দুই লাইনের বা পংক্তির উপদেশমূলক কবিতা।
5. সুফি সাধকদের গুরুকে কী বলা হতো?
উত্তর দেখো
উত্তর: পির বা খাজা।
6. সুফি সাধকদের শিষ্য বা অনুগামীদের কী বলা হতো?
উত্তর দেখো
উত্তর: মুরিদ।
7. ভারতের দুজন বিখ্যাত সুফি সাধকের নাম লেখো।
উত্তর দেখো
উত্তর: খাজা মইনুদ্দিন চিস্তি এবং নিজামুদ্দিন আউলিয়া।
8. তাজমহল কে নির্মাণ করেন?
উত্তর দেখো
উত্তর: মোগল সম্রাট শাহজাহান।
9. সম্রাট বাবরের আত্মজীবনী ‘তুজুক-ই-বাবরি’ কোন্ ভাষায় লেখা হয়েছিল?
উত্তর দেখো
উত্তর: তুর্কি ভাষায়।
10. ‘আকবরনামা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর দেখো
উত্তর: আবুল ফজল।
11. মধ্যযুগে বাংলা ভাষায় প্রথম রামায়ণ কে অনুবাদ করেন?
উত্তর দেখো
উত্তর: কৃত্তিবাস ওঝা।
12. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কে রচনা করেন?
উত্তর দেখো
উত্তর: বড়ু চণ্ডীদাস।
13. ‘মহাভারত’ এর শ্রেষ্ঠ ও সবচেয়ে জনপ্রিয় বাংলা অনুবাদক কে?
উত্তর দেখো
উত্তর: কাশীরাম দাস।
14. ‘পদ্মাবত’ নামক বিখ্যাত কাব্যটি কে রচনা করেন?
উত্তর দেখো
উত্তর: মালিক মুহম্মদ জায়সী।
15. মোগল সম্রাট আকবরের রাজসভার শ্রেষ্ঠ সংগীতজ্ঞ কে ছিলেন?
উত্তর দেখো
উত্তর: তানসেন।
16. আকবর নির্মিত বিখ্যাত ‘বুলন্দ দরওয়াজা’ কোথায় অবস্থিত?
উত্তর দেখো
উত্তর: ফতেপুর সিক্রিতে।
17. শিবাজির আধ্যাত্মিক গুরুর নাম কী ছিল?
উত্তর দেখো
উত্তর: রামদাস।
18. সুলতানি যুগে বাংলায় কে ‘শ্রীকৃষ্ণবিজয়’ রচনা করেন?
উত্তর দেখো
উত্তর: মালাধর বসু।
19. মধ্যযুগে বইয়ের পাতায় ছোটো ছোটো ছবি আঁকার রীতিকে কী বলা হতো?
উত্তর দেখো
উত্তর: অনুচিত্র।
20. কোন্ মোগল সম্রাটের আমলে চিত্রকলা বা ছবি আঁকার সবচেয়ে বেশি উন্নতি হয়েছিল?
উত্তর দেখো
উত্তর: সম্রাট জাহাঙ্গীরের আমলে।